অজয় দেবগন ও শ্রিয়া সরন অভিনীত সাসপেন্স থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির মাত্র ছয় দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৬৬.৫০ কোটি রুপি। সাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির নেট আয় ২৩২.৫০ কোটি এবং বিদেশের বাজারে সংগ্রহ ৮৭.৫০ কোটি রুপি। অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তব্বু, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। এবার ছবিটির লক্ষ্য ৪০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়া।