বিয়ের জন্য জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, তা জানালেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের পছন্দের কথা জানিয়ে তিনি বলেন, তাঁর জীবনসঙ্গীকে ভালো মানুষ, ঘনিষ্ঠ বন্ধু ও আনন্দপ্রিয় হতে হবে। মিমির মতো ঘুরতে ভালোবাসার পাশাপাশি তাঁর সন্তানদেরও ভালোবাসতে হবে। বর্তমানে দুর্গাপূজায় মুক্তি পেতে যাওয়া ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার প্রচারণায় ব্যস্ত মিমি। ছবিতে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের বিয়ে নিয়ে মজার ছলে অভিনেত্রী জানান, অন্যের বিয়েতে যেতে তাঁর ভালো লাগে, বিশেষ করে মেন্যুতে নিরামিষ খাবার বেশি থাকলে। তবে নিজের বিয়ে নিয়ে এখনই ভাবতে চান না তিনি।