দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘কাকা’য় অভিনয় করছেন বলিউড অভিনেতা ও পরিচালক অনুরাগ কাশ্যপ। হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে। নির্মাতা ববি কোল্লির পরিচালনায় অ্যাকশন, আবেগ ও পারিবারিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে যোগ দেন অনুরাগ। প্রকাশিত ছবিতে পরিচালক ববি কোল্লিকে তাঁকে দৃশ্য বুঝিয়ে দিতে দেখা গেছে। সিনেমায় চিরঞ্জীবীর চরিত্রের নাম কাদিরি কালিদাস। টাইটেল টিজারে তাঁর চরিত্রকে চিংড়ি খামারের সুপারভাইজার সত্যম হিসেবে দেখা গেলেও গল্পে রয়েছে রহস্য ও অ্যাকশনের ইঙ্গিত। ছবিতে আরও অভিনয় করছেন অনাস্বরা রাজন ও নিভেথা পেথুরাজ। চিরঞ্জীবী ও ববি কোল্লির দ্বিতীয় যৌথ কাজ ‘কাকা’ আগামী ১৩ জানুয়ারি সংক্রান্তি উপলক্ষে মুক্তির পরিকল্পনা রয়েছে।