আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘লিব্যাস ফ্যাশন এন্ড জুয়েলারি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশি মডেল খালেদ হোসেন চৌধুরী সুজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন তিনি। এর আওতায় প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ফটোশুট ও প্রচারণায় অংশ নেবেন এই মডেল। দেশের বাইরে আন্তর্জাতিক ফ্যাশন হাউজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তিনি।