কানাডায় নির্মিত অ্যাকশনধর্মী বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’-এ কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান। কামাল হোসেন বাবর পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে রয়েছেন শিরিন শিলা। বর্তমানে কানাডায় চলছে সিনেমাটির শুটিং।