পৌরাণিক গল্পে রজতাভ দত্ত!

Share

পুরাণ, ইতিহাস, অভিশাপ ও বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি হয়েছে ওপার বাংলার নতুন সিনেমা ‘স্যমন্তক’। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ২০৪৯ সালের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে স্যমন্তক মণির রহস্য ও তার শক্তির উৎস খুঁজবেন বিজ্ঞানীরা। অন্যদিকে, মণিটির ক্ষমতা ফিরে পেতে তৎপর হয়ে উঠবে অশুভ শক্তির অনুসারীরা। পুরো সিনেমাজুড়েই থাকবে পৌরাণিক বিশ্বাস, ভবিষ্যতের বিজ্ঞান, এআই ও গ্রাফিক্সের ব্যবহার। রজতাভ দত্ত ছাড়াও অভিনয় করেছেন সৌমী দত্ত রায়, সৌরভ কে দাস, মৌবনী দলুই ও দীপ্যমান দত্ত। ছবিটি পরিচালনা করেছেন সৌরভ কে দাস এবং প্রযোজনা করেছেন ঝুমা পাল। ইকুইনক্স ফিল্ম সিটির প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।