দিল্লির আন্দোলনকে ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বললেন কঙ্গনা

Share

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিক্ষোভের মধ্যে নতুন বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের একাংশকে ‘দেশবিরোধী শক্তি’ বলে মন্তব্য করেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে কঙ্গনা বলেন, এই আন্দোলনের পেছনে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এর আগে বিভিন্ন আন্দোলন নিয়ে মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা। এবার তাঁর বক্তব্যকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।