অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন সংগীতশিল্পী কনকচাঁপা। সম্প্রতি এক স্মৃতিচারণায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিশা তাঁকে ‘মা’ বলে ডেকে একসঙ্গে ছবি তোলার প্রস্তাব দিয়েছিলেন। চেহারার মিল থাকায় অনেকেই তাঁদের মা-মেয়ে মনে করলেও কনকচাঁপা স্পষ্ট করেছেন, তিশা তাঁর মেয়ে নন। তাঁর একমাত্র মেয়ে ফারিয়া ইসলাম খান।