অভিনয়জীবনের গল্প নিয়ে বই প্রকাশ হচ্ছে আজিজুল হাকিমের

Share

গুণী অভিনেতা আজিজুল হাকিমের দীর্ঘ অভিনয়জীবন নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে নতুন বই। তার মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন ও নির্দেশনার অভিজ্ঞতা তুলে ধরতে বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছে একটি প্রকাশনা সংস্থা।

অভিনয়ে ৫০ বছরে পদার্পণ উপলক্ষে উচ্ছ্বাস প্রকাশ করে আজিজুল হাকিম জানান, বইটির মাধ্যমে নিজের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। তবে বইটি সাজানোর বিষয়ে এখনো আলোচনা চলছে।

১৯৭৭ সালে নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে আরণ্যক নাট্যদলে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার অভিনয়যাত্রা শুরু হয়। পরে মঞ্চ ও টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন এই অভিনেতা।