রজনীকান্তের পোস্টারে দুধ ঢেলে ভক্তদের পূজা

Share

সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলার ২’ ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ভারতের চেন্নাইয়ে প্রেক্ষাগৃহের বাইরে প্রিয় তারকার বিশাল পোস্টারে দুধ ঢেলে এবং আরতি করে উদ্‌যাপনে মেতেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিয়ে চলছে আলোচনা।

নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি ২০২৩ সালের ব্যবসাসফল ‘জেলার’-এর সিক্যুয়েল। এতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, এস জে সূর্য, মোহনলাল, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রথম সিনেমার সাফল্যের পর সিক্যুয়েলটি নিয়েও দর্শকদের প্রত্যাশা বেড়েছে।