কালো পোশাকে গ্ল্যামারাস লুকে নতুন ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন গায়িকা-অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার বিকেলে ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার আরেক সত্তা।’
ছবি প্রকাশের মাত্র ২০ মিনিটের মধ্যে এক হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। ভক্তদের অনেকে ভালোবাসার ইমোজি ও আগুনের চিহ্ন দিয়ে তাঁর লুকের প্রশংসা করেছেন।
এদিকে নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। মেহেদী হাসানের ‘লাপাত্তা’ ওয়েব সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এম এইচ খোকনের ‘লজ্জা’ সিনেমায় আজমেরী হক বাঁধনের সঙ্গে দেখা যাবে তাঁকে। এ ছাড়া অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিও রয়েছে তাঁর মুক্তির অপেক্ষায়।