জানালার খণ্ড আকাশ-মাভিয়া আক্তার

Share

জানালা দিয়ে দেখা
একটুকরো নীল-সাদা আকাশে,
মেঘেরা করে উড়াউড়ি,
পুলকিত চিত্তে দেখি গোপনে।

বাহিরের আকাশ চিনি না,
বাহিরে যাওয়া আমার নিষেধ।
যদি কেউ দেখে নেয়!
মেয়েদের নাকি খোলা আকাশ দেখতে নেই!

আকাশকে বড্ড ভালোবাসি,
জানালার সেই খণ্ড আকাশটাই কেবল বন্ধু।
অলিখিত ডায়েরি,
যার সাথে হয় খুনসুটি,
ভালো-মন্দ সবটুকুই
ওই খণ্ড আকাশটাকে ঘিরে।

বড় সাধ জাগে মনে,
ওই নীল-সাদা আকাশে
দিগন্ত ছুঁয়ে যেতে।
সবার দুঃখগুলো মেঘের ভেলায় করে
সাত সমুদ্র তেরো নদীতে ফেলে দিতে।

ছেলে-মেয়ের ভেদাভেদ ভুলে,
আগমনী সংগীতে
মানুষের জয়গান করতে।