অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে যে সমালোচনা হয়, ধর্ষণে তা হয় না

Share

নারীর পোশাক, নিরাপত্তা ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কৃতি বলেন, বিষয়টি পুরুষ বনাম নারীর লড়াই নয়; বরং নারীবিদ্বেষী ও পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়। একই সঙ্গে পিতৃতন্ত্রকে ঐতিহ্য হিসেবে মেনে নেওয়া নারীদের নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পোস্টটিতে। এদিকে আরেকটি পোস্টে অভিনেত্রীর পোশাক নিয়ে সমালোচনার সঙ্গে ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা ও যৌতুকজনিত মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সমাজের প্রতিক্রিয়ার তুলনা করা হয়। ওই পোস্টে কৃতির সমর্থন জানানোর পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সম্প্রতি বিহারের জামুইয়ে এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগের ঘটনাও দেশটিতে আলোচনায় রয়েছে। ওই ঘটনায় পুলিশ মামলা করে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে কৃতি তার পোস্টে সরাসরি এই ঘটনার উল্লেখ করেননি।