মেয়ের জন্মদিনে ‘ভুল’ ভাঙালেন অপূর্ব

Share

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জানালেন, তাঁর মেয়ে আনায়ার জন্মদিন ১৫ অক্টোবর। গত বছর এই দিনেই জন্ম হয়েছিল ছোট্ট রাজকন্যার। অথচ এতদিন বিভিন্ন প্রতিবেদনে আনায়ার জন্মতারিখ ১২ ডিসেম্বর উল্লেখ করা হয়েছিল।

মেয়ের প্রথম জন্মদিনে দুটি ছবি প্রকাশ করে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন অপূর্ব। তিনি লিখেছেন, আনায়ার বেড়ে ওঠা, মিষ্টি হাসি ও আনন্দে তাঁদের জীবন ভরে উঠেছে। মেয়ের জীবন উজ্জ্বল ও মায়াময় হোক—এমন কামনাও করেছেন অভিনেতা।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। তাঁদের একমাত্র কন্যা আনায়া।