অপু বিশ্বাসের প্রিয় বন্ধু কে এই ফেরদৌস হাসান?

Share

অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’ ও বিজনেস মেন্টর ফেরদৌস হাসান একজন সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী। সম্প্রতি ফেসবুকে তাঁর সঙ্গে ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী।

পোস্টে অপু জানান, ফেরদৌসের কাছ থেকে ব্যবসা সম্পর্কে নতুনভাবে শিখেছেন এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা পেয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা দীর্ঘ হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন অপু বিশ্বাস।