ইতালির রোমে কনসার্ট শেষে বিতর্কে জড়িয়েছে জেমস ও তার সফরসঙ্গীদের নাম। হোটেলের কক্ষ অগোছালো ও অপরিষ্কার অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
স্থানীয় আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের দাবি, কক্ষ ছাড়ার পর সেখানে ব্যবহৃত পানির বোতল, বর্জ্য, অপরিষ্কার থালা-বাসন ও ভাঙা ডিম পড়ে ছিল। এ কারণে হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত ২০০ ইউরো পরিষ্কার-পরিচ্ছন্নতার ফি দাবি করেছে বলে জানা গেছে।
এদিকে জেমসের ম্যানেজার রবিন মাহমুদের বিরুদ্ধে কনসার্টের অর্থের হিসাব না দেওয়া এবং অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন ওই আয়োজক। অবৈধ হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর অভিযোগও করেছেন তিনি।
ঘটনাগুলো নিয়ে জেমস, তার ম্যানেজার বা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই ধরনের অভিযোগ পর্তুগালেও ঘটেছে বলে দাবি করেছেন আয়োজক।