বড় পারিশ্রমিকে ‘বিগ বস ২০’- এ মৌনী রায়

Share

সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ২০’ ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। এবার সম্ভাব্য প্রতিযোগীর তালিকায় উঠে এসেছে ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম।

 

জানা গেছে, শোয়ের নির্মাতারা মৌনীকে প্রতিযোগী হিসেবে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং তাকে আনতে বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রস্তুতিও রয়েছে। তবে অভিনেত্রী প্রস্তাবে সম্মতি দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে।

 

মৌনীর পাশাপাশি মাহি ভিজ, গীতা বসরা, জান্নাত জুবের, সুনীল পাল ও শৌভিক চক্রবর্তীর নাম নিয়েও চলছে আলোচনা। অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের নামও শোনা যাচ্ছে।

 

আগামী ৬ সেপ্টেম্বর ‘বিগ বস ২০’ শুরু হওয়ার কথা। এবারের সিজনেও সালমান খানই সঞ্চালকের দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।