বিকেলে পিৎজা খাচ্ছিলাম, আর তিন ঘন্টার মধ্যে শুনলাম ছেলের ক্যান্সার

Share

ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পর আবারও আলোচনায় এসেছে তার জীবনের কঠিন অধ্যায়—ছেলে আয়ান হাশমির ক্যানসার যুদ্ধ।

 

ইমরান জানান, ২০১৪ সালের ১৩ জানুয়ারি পরিবারের সঙ্গে পিৎজা খাওয়ার সময় তিন বছর বয়সী আয়ানের প্রস্রাবে রক্ত দেখতে পান। মাত্র তিন ঘণ্টার মধ্যে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ধরা পড়ে কিডনিতে প্রথম পর্যায়ের ক্যানসার, উইলমস টিউমার। পরদিনই অস্ত্রোপচার এবং পরে শুরু হয় কেমোথেরাপি।

 

টানা পাঁচ বছর চিকিৎসার পর ২০১৯ সালে আয়ানকে ক্যানসারমুক্ত ঘোষণা করা হয়। এই কঠিন অভিজ্ঞতা নিয়ে পরে ‘দ্য কিস অব লাইফ: হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যান্সার’ নামে বইও লেখেন ইমরান।