সোহমের বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রীকে মারধরের অভিযোগ

Share

অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রিকে মারধর, গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাজকাপুর শর্মা নামের ওই কাঠমিস্ত্রি বেহালা থানায় লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে সোহম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে এফআইআরও হয়েছে। অভিযোগ অনুযায়ী, সোহমের বাড়িতে ৫৫ হাজার রুপিতে আলমারি তৈরির কাজ নিয়েছিলেন রাজকাপুর। ৩০ হাজার রুপি অগ্রিম পাওয়ার পর কাজের বড় অংশ শেষ করলেও বাকি পারিশ্রমিক পাননি তিনি। পাওনা চাইতে গেলে তাকে মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।এ ঘটনায় সোহমের বক্তব্য এখনো পাওয়া যায়নি। এর আগেও প্রতারণা ও হুমকিসহ একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।