অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুরের পশ্চিম আলীপুরের ‘কামরাঙ্গা’ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মেইন লাইনের তার, এসির তামার তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবু। তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা বাড়ছে। পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।