কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

Share

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে ও কার ইন্ধনে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা। এ ছাড়া মামলার অন্য সহযোগীদের শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্যও রিমান্ড প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি। গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয় এবং জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত। ২০ আগস্ট সিআইডি তার সাত দিনের রিমান্ড আবেদন করে। আগামী বৃহস্পতিবার এ আবেদনের শুনানি হবে। ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২০২৫ সালে নতুন করে হত্যা মামলা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি এবং আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।