বলিউড তারকা শাহরুখ খানের সমুদ্রপাড়ের বাড়ি ‘মান্নাত’-এর সংস্কারের কাজ চলছে কয়েক মাস ধরে। সংস্কারের পর বাড়িটির পেছনের অংশে আরও দুই তলা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। অনুমোদন মিললে এতে প্রায় ৬১৬ বর্গমিটার বিল্ট-আপ এরিয়া বাড়বে এবং ব্যয় হতে পারে প্রায় ২৫ কোটি রুপি। সমুদ্রের কাছে হওয়ায় নতুন নির্মাণের জন্য মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি প্রয়োজন। এ কারণে সংস্কারের কাজ চলাকালে শাহরুখ ও তার পরিবার বান্দ্রার পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্সে থাকছেন। এদিকে কার্টার রোডে শাহরুখের পুরোনো একটি ফ্ল্যাটও পুনর্নির্মাণ করা হচ্ছে। ১৯৯১ সালে মুম্বাইয়ে কেনা ওই ফ্ল্যাটটি ‘মান্নাত’-এ ওঠার পরও নিজের কাছে রেখেছিলেন তিনি।