ক্যানসারের সঙ্গে সামিয়ার নতুন ‘জার্নি’ শুরু

Share

উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন। পাঁচ বছরের এই লড়াইয়ের মধ্যে প্রায় তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। কঠিন এই সময়েও মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছেন সামিয়া। কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার আশঙ্কায় আগেই নতুন হেয়ারকাট করে নিজের নতুন লুক উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চিকিৎসা ও বর্তমান পরিস্থিতি জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।