ফিলিস্তিন ইস্যুতে ইউনিলিভার বয়কটের আহ্বান কারিনা কাপুরকে

Share

ফিলিস্তিন ইস্যুতে ইউনিলিভার ও ম্যাগনামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কারিনা কাপুরকে আহ্বান জানিয়েছেন বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা বেন কোহেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি কারিনাকে এ আহ্বান জানান। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গাজায় মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইউনিলিভার ও এর আইসক্রিম ব্র্যান্ড ম্যাগনাম বয়কটের আহ্বান জানিয়েছেন বেন কোহেন। এক দশকেরও বেশি সময় ধরে ইউনিলিভার ও ম্যাগনামের বিপণন কার্যক্রমের সঙ্গে যুক্ত কারিনাকে উদ্দেশ করে তিনি এ বার্তা দেন। কারিনা অতীতে ‘অল আইজ অন রাফাহ’সহ ফিলিস্তিনি শিশুদের পক্ষে কিছু পোস্ট শেয়ার করেছিলেন। তবে এবার বেন কোহেনের আহ্বানে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।