বক্স অফিসে ঝড়, ‘স্পাইডার-ম্যান’-এর আয় ২৬ হাজার কোটি টাকা

Share

টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে। উত্তর আমেরিকায় টানা চতুর্থ সপ্তাহে শীর্ষে থাকা সিনেমাটি বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ২২২ কোটি ডলার আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৯২২ কোটি টাকা। শুধু আন্তর্জাতিক বাজার থেকেই এসেছে ১৩৭ কোটি ডলার। মুক্তির প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকায় বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়া সিনেমাটি এখনও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।