অ্যাকশন ছবি করার এনার্জি নেই বর্ষার, অনন্ত বললেন জেমস বন্ডের কথা

Share

অ্যাকশনধর্মী সিনেমায় আপাতত অভিনয় করতে আগ্রহী নন বর্ষা। নতুন সিনেমা ‘কিল হিম ২’ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অ্যাকশন করার মতো এনার্জি এখন তার নেই। তবে স্বামী অনন্ত জলিল মজা করে বলেন, বয়স হলেও জেমস বন্ডের মতো অ্যাকশন করা যায়। অনন্ত জানান, ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তির পর ‘কিল হিম ২’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এম ডি ইকবাল পরিচালিত ‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা জুটি অভিনয় করেছিলেন। এবারও সিক্যুয়েলে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে।