অহনাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিতে বাসায় গিয়েছিলেন মান্না

Share

অভিনেতা মান্নার বিপরীতে ‘চাকরের প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল অহনা রহমানের। সম্প্রতি সেই সময়ের স্মৃতি শেয়ার করে অহনা জানান, তিনি ও তার পরিবার সিনেমায় কাজের জন্য প্রস্তুত ছিলেন না। পরে পরিচালক রকিবুল ইসলাম রাকিবকে সঙ্গে নিয়ে মান্না তাদের বাসায় গিয়ে পরিবারকে রাজি করান। তবে দুর্ভাগ্যজনকভাবে মান্নার মৃত্যুর কারণে সিনেমাটির কাজ শেষ করা সম্ভব হয়নি। ছবিটিতে মান্না ও অহনা কেবল একটি গানের শুটিং করেছিলেন, যা পরবর্তীতে সিনেমায় রাখা হয়।