ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও তাঁর স্বামী অভিনেতা বিবেক দাহিয়া ঘরে এসেছে যমজ পুত্রসন্তান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে তারা মজার ছলে লেখেন, “আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন—ডাবল নাও!”
২০১৬ সালে বিয়ে করেন দিব্যাঙ্কা ও বিবেক। দীর্ঘদিন ধরেই মাতৃত্ব নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। চলতি বছরের মার্চে তারা প্রথমবারের মতো সন্তান আগমনের খবর প্রকাশ করেন। অবশেষে ২৬ মে তাদের সংসার আলো করে আসে যমজ সন্তান।

সন্তান জন্মের পর আবেগঘন বার্তায় বিবেক লেখেন, তাদের ‘করণ ও অর্জুন’ এসে গেছে এবং নতুন এই অধ্যায়ে সবার আশীর্বাদ কামনা করেন।
‘ইয়ে হ্যায় মহব্বতে’খ্যাত দিব্যাঙ্কা এর আগে জানিয়েছিলেন, তিনি ও বিবেক শুধু একটি সন্তান চেয়েছিলেন এবং সেই স্বপ্ন পূরণ হওয়ায় নিজেদের ধন্য মনে করছেন।