দ্বিতীয়বার মা হলেন বুবলী, মেয়ের নাম রাখলেন শারলিন খান

Share

দীর্ঘ কয়েক মাস জনসম্মুখে ও শুটিং থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ সময় তাঁকে ঘিরে আবার মা হওয়ার গুঞ্জন ছড়ালেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। অবশেষে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুখবর জানিয়ে বুবলী জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন।

  

ফেসবুক পোস্টে বুবলী জানান, গত ১১ মে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে ‘শারলিন খান’। পোস্টে তিনি সবার দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেয়ের জন্য দোয়া চান। এ সময় তিনি শাকিব খান-কেও ট্যাগ করেন।

এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় শাকিব-বুবলী দম্পতির ছেলে শেহজাদ খান বীর। যদিও সন্তানের জন্মের বিষয়টি তারা প্রকাশ করেন ২০২২ সালে। তবে এবার কন্যাসন্তানের জন্মের এক মাস পূর্ণ হওয়ার আগেই খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বুবলী।