দীর্ঘ পথচলার শেষে মহীন ও বনলতা সেন

Share

‘বনলতা সেন’ বাস্তবতা ও পরাবাস্তবতার মিশেলে নির্মিত এক কাব্যিক চলচ্চিত্র, যেখানে মহীন ও জীবনানন্দ দাশের বনলতা-অন্বেষণ একই স্রোতে মিলেছে। সিনেমাটির সবচেয়ে বড় শক্তি বনলতা চরিত্রের বহুমাত্রিক উপস্থাপন, যেখানে প্রেম, স্মৃতি ও রহস্য একাকার হয়েছে। মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার ও সোহেল মন্ডল সংযত ও শক্তিশালী অভিনয় করেছেন।

চমৎকার চিত্রগ্রহণ, জীবনানন্দের কবিতার প্রতীকী দৃশ্যরূপ এবং বাপ্পা মজুমদারের আবহসংগীত চলচ্চিত্রটিকে আলাদা মাত্রা দিয়েছে। তবে ধীরগতি, অতিরিক্ত প্রতীকনির্ভরতা ও কিছু দুর্বল ভিএফএক্স এর সীমাবদ্ধতা। সব মিলিয়ে, ‘বনলতা সেন’ বাংলা চলচ্চিত্রে একটি সাহসী, নান্দনিক ও নিরীক্ষাধর্মী সংযোজন।