‘আই লাভ ইউ’ বেলুনে রহস্য! নতুন প্রেমের ইঙ্গিত দিলেন প্রভা?

Share

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। সম্প্রতি নিজের ফেসবুকে তিনি কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর হাতে থাকা একটি লাল বেলুনে লেখা ছিল “আই লাভ ইউ”—আর এতেই শুরু হয় ভক্তদের মধ্যে কৌতূহল।

ছবি প্রকাশের পর নেটিজেনদের একাংশের প্রশ্ন, প্রভার জীবনে কি নতুন প্রেম এসেছে? তবে এ বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

বর্তমানে নেপালের পাহাড়ঘেরা পরিবেশে সময় কাটাচ্ছেন প্রভা। মেঘ, বৃষ্টি আর সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরির নানা ছবি তিনি নিয়মিত শেয়ার করছেন। এক পোস্টে তিনি লিখেছেন, “পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তেই নিজেকে খুঁজে পেলাম।”

নেপালের পোখরা এবং দ্য ক্লিফে থেকে তোলা তাঁর ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনায়।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। আর ‘আই লাভ ইউ’ লেখা বেলুন ঘিরে তৈরি হওয়া রহস্য এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন—এটি কি শুধুই ছবি, নাকি আড়ালে রয়েছে প্রেমের ইঙ্গিত?