আর্জেন্টিনার ভক্ত ছিলাম, আছি, থাকব-জায়েদ খান

Share

ফিফা ২০২৬ বিশ্বকাপ ঘিরে যখন পুরো বিশ্ব ফুটবল উন্মাদনায়, তখন তারকাদের মধ্যেও চলছে নিজেদের প্রিয় দল নিয়ে আলোচনা। সেই তালিকায় আছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান।

তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। ডিয়েগো ম্যারাডোনা এর খেলা দেখে তার এই ভালোবাসার শুরু, যা পরবর্তীতে লিওনেল মেসি যুগে আরও দৃঢ় হয়েছে।

জায়েদ খান জানান, আর্জেন্টিনা তার কাছে শুধু একটি দল নয়, বরং আবেগের নাম। ফুটবলের সৌন্দর্য তিনি সবসময় উপভোগ করতে চান, তবে সমর্থন থাকবে একমাত্র আর্জেন্টিনার দিকেই।

তিনি আশাবাদী, এবারও বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। শেষ পর্যন্ত নিজের অবস্থান পরিষ্কার করে বলেন—“আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব।”