হাকিমি ও নোরার সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন, কি চলছে দুজনের মধ্যে?

Share

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে। ২০২৫ সালে আফ্রিকান কাপ অব নেশনসে নোরার উপস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হাকিমির একটি ‘লাইক’কে কেন্দ্র করে এ জল্পনার শুরু।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল–মরক্কো ম্যাচেও মাঠে উপস্থিত থেকে মরক্কো দলকে সমর্থন করেন নোরা। ম্যাচজুড়ে তিনি ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ও প্রতিক্রিয়া শেয়ার করেন, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি—কেউই তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। তাদের একসঙ্গে দেখা যাওয়া, যৌথ ছবি বা আনুষ্ঠানিক কোনো বক্তব্যও প্রকাশ্যে আসেনি। ফলে প্রেমের খবরটি এখনো শুধুই গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

উল্লেখ্য, হাকিমি ২০২৩ সালে অভিনেত্রী হিবা আবুকর সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। তবে নোরা-হাকিমি সম্পর্কের বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।