থাইল্যান্ডে শেষ ল্যাপ, মুক্তির পথে শাকিবের ‘সোলজার’

Share

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’–এর কাজ এখন শেষ পর্যায়ে। বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম।



নির্মাতা সূত্রে জানা গেছে, শেষ ধাপের কাজ শেষ হলেই শুরু হবে পোস্ট-প্রোডাকশনের চূড়ান্ত প্রস্তুতি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছর অথবা ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ ।

সব মিলিয়ে ‘সোলজার’ ঘিরে দর্শকদের প্রত্যাশা দিন দিন বাড়ছে। বিশেষ করে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশনধর্মী চরিত্র ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।