‘মেরে হামসাফার’ খ্যাত হানিয়া আমিরের নতুন নায়ক কে?

Share

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নতুন ধারাবাহিক ‘ফানা’-তে অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা বদর মাহমুদ পরিচালিত এই সিরিয়ালে তাঁর বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা নামির খানকে। নতুন এই জুটি ইতিমধ্যেই নাটকপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

জানা গেছে, শুরুতে হানিয়ার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বিলাল আব্বাস খানকে। তবে ব্যস্ত শিডিউলের কারণে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। এরপর নামির খানকে চূড়ান্ত করা হয়।

এ বছরের শুরুতে মেরি জিন্দেগি হ্যায় তুর মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন হানিয়া। নতুন সিরিয়াল ‘ফানা’তেও তাঁর অভিনয় ও নতুন জুটির রসায়ন কেমন হয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা।

সামাজিক মাধ্যমেও দারুণ জনপ্রিয় হানিয়া। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি, যা তাঁকে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।