নতুন বিতর্কে সানি লিওন, আইনি জটিলতায় অভিনেত্রী

Share

আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওন। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত প্রযোজক শিবানন্দ নীলান্নাভারের কাছ থেকে সংগ্রহ করা অর্থের একটি অংশ ২০২৩ সালের কন্নড় সিনেমা ‘চ্যাম্পিয়ন’ এর কাজে ব্যয় করা হয়েছিল।

তদন্তকারী সংস্থার দাবি, ওই সিনেমার ‘ডিংগারা বিল্লি নানু’ গানে পারফর্ম করার জন্য সানি লিওন প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। এই অর্থের উৎস যাচাই করতে তাঁর কাছে পারিশ্রমিক, চুক্তিপত্র এবং লেনদেনসংক্রান্ত নথি চাওয়া হয়েছে।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, পুরো অর্থ লেনদেন প্রক্রিয়া আইনসম্মত ছিল কি না। এ ঘটনায় সিনেমাটির সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা গেছে। বর্তমানে মামলার প্রধান অভিযুক্ত শিবানন্দ নীলান্নাভার পুলিশি হেফাজতে রয়েছেন।