পারিবারিক গল্পে নতুন রূপে সামিরা মাহী

Share

তরুণ মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহী নতুন পারিবারিক নাটক ‘কোটি টাকার বউ’–এ ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন।



ইউটিউবে মুক্তির পর একদিনেই নাটকটি এক লাখের বেশি ভিউ পেয়ে দর্শকের নজর কাড়ে। নাটকটিতে মাহীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা নিলয় আলমগীর। আরও রয়েছেন পাভেল, মাছুম বাসার ও চিত্রলেখা গুহসহ অনেকে।



নির্মাতা মিতুল খান পরিচালিত এবং ফরিদুল ইসলাম নির্জন–এর সংলাপে তৈরি নাটকটির গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং সামাজিক বাস্তবতার নানা দিক।

পরিচালকের ভাষায়, অর্থ ও সামাজিক অবস্থানকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরাই ছিল এই নাটকের মূল উদ্দেশ্য।