ঢাকা-কলকাতায় ব্যস্ত জয়া আহসান, একের পর এক সিনেমায় নতুন চমক

Share

অভিনয় ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বছর থেকে এখন পর্যন্ত তার অভিনীত সিনেমাগুলো ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ওসিডি’। এতে তাকে দেখা গেছে একজন চিকিৎসকের চরিত্রে। এরপর মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’।

কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় নির্মিত এই সিনেমাটি ২০২৩ সালের আলোচিত ছবি ‘অর্ধাঙ্গিণী’–এর সিক্যুয়েল। সম্পর্কের জটিলতা, অতীত-বর্তমানের দ্বন্দ্ব এবং মানুষের না বলা অনুভূতিকে ঘিরেই সাজানো হয়েছে গল্প। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে।

সিনেমার প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া। চলতি বছর ঢাকা ও কলকাতায় তার আরও কয়েকটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে।