অবশেষে অনুমতি, বিজয়ের শেষ ছবি শুধু ‘প্রাপ্তবয়স্ক’দের জন্য

Share

অভিনয় ক্যারিয়ারের শেষ ছবি হিসেবে ঘোষণা করা থালাপতি বিজয়ের ‘জন নয়াগণ’ অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে ছবিটি পেয়েছে ‘এ’ সার্টিফিকেট, অর্থাৎ এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য প্রদর্শিত হবে।

মুক্তির অনুমতি পাওয়ার খবর নিজেই জানিয়েছেন বিজয়। ছবির নতুন পোস্টারে ‘এ’ সার্টিফায়েড লেখা থাকলেও এখনো ভারতে মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। যুক্তরাজ্যে ছবিটি ২৪ জুলাই মুক্তির কথা রয়েছে।

রাজনীতিতে যোগ দেওয়ার পর বিজয়ের অভিনয়জীবনের শেষ অধ্যায় হিসেবে আলোচনায় থাকা এই ছবিটি এর আগে সেন্সর জটিলতায় আটকে ছিল। এইচ বিনোদ পরিচালিত ‘জন নয়াগণ’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রিয়ামণি, প্রকাশ রাজসহ একাধিক তারকা। ছবির গল্পে উঠে এসেছে সাবেক সরকারি কর্মকর্তা ভেট্রি কন্দনের লড়াই, প্রতিশোধ ও সত্য অনুসন্ধানের কাহিনি।