জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী রত্না দাস প্রকাশ করেছেন নজরুলগীতি ‘আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর’। গানটি তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
১৯২৮ সালে প্রকাশিত ‘চক্রবাক’ কাব্যগ্রন্থের এই কালজয়ী সৃষ্টিটি রাধা-কৃষ্ণের প্রণয়কথা অবলম্বনে রচিত। মূল কথা ও সুর অক্ষুণ্ন রেখে আধুনিক সংগীতায়োজনে গানটিকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন রত্না দাস।
শিল্পী জানান, গানটি তাঁর হৃদয়ের বিশেষ অনুভূতির প্রকাশ। এর সংগীতায়োজন করেছেন খন্দকার গালিব। আর মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন শায়ান তানজিল ও সজিব হোসেন।