বন্যার পরের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক ‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ – জয়া আহসান

Share

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। জলমগ্ন জনপদ, অসহায় মানুষ ও আশ্রয়হীন পরিবারের ছবি দেখে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

জয়া বলেন, বন্যার পানি কমলেই মানুষের দুর্ভোগ শেষ হবে না; বরং এরপর শুরু হতে পারে নতুন সংকট। পানিবাহিত রোগ, নিরাপদ পানি ও খাবারের অভাবসহ নানা স্বাস্থ্যঝুঁকি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের বার্তায় শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি গৃহপালিত প্রাণীদের প্রতিও সহমর্মী হওয়ার অনুরোধ জানান এই অভিনেত্রী। দুর্যোগের সময়ে মানবিকতা ধরে রেখে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।