বিরতি শেষে ফিরছেন গোবিন্দ, ঘোষণা দিলেন দুই নতুন সিনেমার

Share

দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। নব্বই দশকের এই তারকা একসঙ্গে দুটি নতুন সিনেমা—‘রূপা’ ও ‘দুনিয়াদারি’র নাম প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা দুটির পোস্টার শেয়ার করে গোবিন্দ লিখেছেন, “এখন আমি প্রস্তুত।” তার এই বার্তায় নতুন উদ্যমে অভিনয়ে ফেরার ইঙ্গিত পেয়েছেন ভক্তরা।

তবে সিনেমা দুটির গল্প, পরিচালক, সহশিল্পী ও মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। দীর্ঘ এক দশকের বেশি সময় বড় পর্দায় অনুপস্থিত থাকার পর নতুন এই প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত গোবিন্দের অনুরাগীরা।

‘হিরো নম্বর ওয়ান’ খ্যাত এই অভিনেতা ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘দুলহে রাজা’, ‘পার্টনার’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। এবার নতুন দুই সিনেমা দিয়ে তিনি দর্শকদের কতটা মুগ্ধ করেন, সেটিই দেখার অপেক্ষা।