ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা শৈশবের একটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ছোটবেলায় ফিরে যেতে চায় মন।’
সাদা পোশাকে ছোট্ট পূর্ণিমার হাসিমাখা ছবিটি প্রকাশের পরই ভক্তদের নজর কাড়ে। অনেকেই তার শৈশবের সরলতা ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, সময়ের সঙ্গে পূর্ণিমার সৌন্দর্য আরও বেড়েছে।
১৯৯৭ সালে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। এরপর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।