শোরুম উদ্বোধনে অস্বস্তিকর মন্তব্য, ক্ষুব্ধ জারিন খান

Share

মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্যের মুখে পড়েন বলিউড অভিনেত্রী জারিন খান। অনুষ্ঠানে আলোকচিত্রীদের সামনে ছবি তোলার সময় এক পাপারাজ্জি তাকে হাতে থাকা পোশাকটি পরে দেখানোর মন্তব্য করলে জারিন তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান।

বিরক্তি প্রকাশ করে জারিন বলেন, এ ধরনের মন্তব্য তার সঙ্গে করা উচিত নয় এবং সবাইকে নিজের সীমার মধ্যে থাকার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে দেন, ব্যক্তিগত মর্যাদায় আঘাত করে এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নেবেন না।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই জারিনের অবস্থানের প্রশংসা করেন। তাদের মতে, অশোভন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি নিজের সম্মান রক্ষা করেছেন এবং এমন আচরণের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন।