‘আমাদের শিল্পীরা কি মারা গেছে?’— বললেন মাহিয়া মাহি

Share

শিক্ষার্থীদের আন্দোলন ও বন্যাকবলিত মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে শিল্পী সমাজের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের শিল্পীরা কি মারা গেছে? শিল্পী সমিতি কি মারা গেছে? আমরা কেন প্রতিবাদ করছি না?’

শিল্পীদের উদ্দেশে মাহি বলেন, ভয় না পেয়ে অন্যায় ও মানবিক সংকটের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের আন্দোলন এবং বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে আরেকটি পোস্টে মাহি শিক্ষার্থীদের উদ্দেশে লিখেছিলেন, যারা নিজেদের স্বার্থে তাদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিল, তারাই এখন তাদের দমন করছে।

মাহিয়ার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে তার অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও কেউ কেউ ভিন্নমত জানিয়েছেন। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।