উইম্বলডনের জমকালো আয়োজনে আবারও আলোচনায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দেখতে রয়্যাল বক্সে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। খেলা শুরুর আগে হাতে ফোন নিয়ে হাসিমুখে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় তাঁকে।
এই মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। ভক্তরা নিক-প্রিয়াঙ্কার ভালোবাসার বন্ধনের প্রশংসা করছেন। পাশাপাশি উইম্বলডনে প্রিয়াঙ্কার সাদা পোশাকও নজর কেড়েছে।
২০১৮ সালে বিয়ের পর থেকে কাজের ব্যস্ততার মাঝেও একে অপরের পাশে থাকেন এই তারকা দম্পতি। বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট ও পারিবারিক মুহূর্তে তাদের একসঙ্গে দেখা যায়।