কলকাতায় জয়ার জয়জয়কার, ৫ দিনেই কোটির মাইলফলক

Share

সম্পর্কের গল্পে আবারও সাফল্যের স্বাক্ষর রাখছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। পশ্চিমবঙ্গে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে ছবিটি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত এই সিনেমা ২০২৩ সালের আলোচিত ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল।

মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটির আয় ছাড়িয়েছে ১ কোটি রুপি। প্রথম দিন ১০ লাখের বেশি আয় দিয়ে যাত্রা শুরু করলেও সপ্তাহান্তে দর্শকের আগ্রহে আয় বাড়তে থাকে। গল্পের চমক, আবেগ ও অভিনয়শৈলী দিয়ে ছবিটি ক্রমেই আলোচনায় আসছে।

‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেনসহ একাধিক শক্তিমান শিল্পী। সম্পর্কের জটিলতা ও মানবিক অনুভূতির গল্পে তাঁদের অভিনয় মুগ্ধ করছে দর্শকদের।