টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

Share

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে নেপোটিজম বিতর্ক যেন থামছেই না। নতুন ছবি আলফা মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় ও কাস্টিং নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, অ্যাকশনধর্মী এই চরিত্রে আলিয়ার বদলে অন্য অভিনেত্রীকে নেওয়া উচিত ছিল।

এবার সেই সমালোচনার জবাব দিতে গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন আলিয়া। এক পোস্টে তিনি সমালোচকদের উদ্দেশে একাধিক কড়া মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যদিও আলিয়া সাধারণত ট্রলিং এড়িয়ে চলেন, তবে এবার তার প্রতিক্রিয়া দেখে বলিপাড়ার অনেকের ধারণা, দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রমণ ও সমালোচনার জেরেই তিনি প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন।