১২ বছর পর আবার বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট!

Share

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে ঘিরে দ্বিতীয় বিয়ের আলোচনা তুঙ্গে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে তাদের গায়ে হলুদের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়। জানা গেছে, ৪ জুলাই ঘরোয়া আয়োজনে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আরও দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের একটি গির্জায় খ্রিস্টীয় রীতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন জেনিফার। তবে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় একাই ছিলেন এই অভিনেত্রী। যদিও নতুন বিয়ের খবর নিয়ে এখনো জেনিফার বা উইলিয়াম আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।