‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থন, নতুন বিতর্কে ট্রাম্পের রিসোের্ট

Share

আলবেনিয়ার সংরক্ষিত সাজান দ্বীপে ট্রাম্প পরিবারের বিলাসবহুল রিসর্ট নির্মাণ পরিকল্পনা ঘিরে চলা পরিবেশবাদী আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা। ‘সার্ভিস ৯৫ বুক ক্লাব’ পডকাস্টে তিনি আন্দোলনকারীদের প্রশংসা করে বলেন, প্রকৃতি রক্ষায় মানুষের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। একই সঙ্গে পরিবেশ সুরক্ষার আইন শিথিল করার সরকারি সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

১.৬ বিলিয়ন ডলারের এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার। পরিবেশবাদীদের অভিযোগ, রিসর্ট নির্মাণের জন্য সংরক্ষিত এলাকার মর্যাদা কমানো হয়েছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকি। প্রায় ৩ হাজার ফ্লেমিংগোর আবাসস্থল হওয়ায় আন্দোলনকারীরা এর নাম দিয়েছেন ‘ফ্লেমিংগো বিপ্লব’।

যদিও আলবেনিয়ার সরকার প্রকল্পটিকে দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে দাবি করছে, তবু পরিবেশবাদী সংগঠন, স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক মহলের একাংশ এর বিরোধিতা অব্যাহত রেখেছে।